দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জ উপজেলার ৮নং নলুয়া ইউনিয়নের সমাজসেবক, সৎ, আদর্শিক, কঠোর পরিশ্রমী ও সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব কেন্দ্রিয় কৃষকলীগ নেতা মোঃ জুলফিকার আলী তালুকদার আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের একজন চেয়ারম্যান প্রার্থী। আসন্ন ৮নং নলুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল-মত-নির্বিশেষে কেন্দ্রিয় কৃষকলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জুলফিকার আলী তালুকদারকে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে পেতে চায় এলাকাবাসী।
আগামী ২২ মার্চ বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লার সব জায়গায় এখন নির্বাচনী আমেজ। দলমত নির্বিশেষে নলুয়া ইউনিয়নের ভোটারদের মুখে মুখে সমাজসেবক মোঃ জুলফিকার আলী তালুকদারের নাম শোনা যায়।
কেন্দ্রিয় কৃষকলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জুলফিকার আলী তালুকদার নলুয়া ইউনিয়নে তার নিজ অর্থায়নে এলাকার দরিদ্র ও অসহায় মানুষকে আর্থিক সাহায্য প্রদান করেছেন। এমনকি মহামারী করোনার সময়ও তিনি ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করেছেন।
তিনি নলুয়া ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগনের কাছে দোয়া চেয়েছেন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, তিনি দীর্ঘ ৩৪ বছর ধরে দলীয় কোন বড় পদ পদবীর প্রত্যাশা না করে নীরবে দলের জন্য কাজ করে গেছেন।তার ও ইউনিয়নবাসীর প্রত্যাশা দল তাকে মনোনয়ন দিলে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেকে উৎসর্গ করবেন।
তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের যুব সমাজকে লেখাপড়ায় মনোযোগী ও খেলাধুলায় আগ্রহী করে তুলবেন। মাদক ও নেশা থেকে যুব সমাজকে দূরে রাখার জন্য তিনি ইতিমধ্যেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে খেলাধুলার সামগ্রী যেমন জার্সি ফুটবল ক্রিকেট ব্যাট ও বল ইত্যাদি বিতরনের করেছেন। সব কিছু বিবেচনা করে দল যদি নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে তাকে মনোনয়ন দেয় তবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে নলুয়া ইউনিয়নবাসীর পাশে থেকে তাদের বিভিন্ন সরকারি সাহায্য সহযোগিতা যেমন-বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি, ভিজিএফ, রেশন কার্ডসহ বিভিন্ন সরকারী সেবা ইউনিয়নবাসীর দ্বারপ্রান্তে পৌছে দিবেন এবং গরীব অসহায় মানুষের পাশে থেকে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আর তাই নলুয়া ইউনিয়নবাসী সমাজসেবক ও গরীব-দুঃখী মেহনতী মানুষের পরম বন্ধু মোঃ জুলফিকার আলী তালুকদারকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে নলুয়া ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হিসাবে পেতে চায়।