• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে শীত বস্ত্র বিতরণ করলেন ইউএনও মোঃ আমীনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২১, ১৫:০৭ অপরাহ্ণ
বাবুগঞ্জে শীত বস্ত্র বিতরণ করলেন ইউএনও মোঃ আমীনুল ইসলাম

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমীনুল ইসলাম।

বুধবার বিকালে উপজেলার বাবুগঞ্জ বন্দরের গৃহহীন সাথী আক্তার দম্পতি কে নিজ হাতে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন তিনি। এ সময় তিনি অসহায় ওই পরিবারের মাঝে ২০ কেজি চালও বিতরন করেন।

এ নির্বাহী কর্মকর্তা দাপ্তরিক কাজের পাশাপাশি যখনই সুযোগ পাচ্ছেন তখনই ছুটে যাচ্ছেন এসব হতদরিদ্র শীতার্ত মানুষের কাছে।

কোন রকম তালিকা ছাড়াই সরজমিনে গিয়ে শীতার্তদের অবস্থা অবলোকন করে ইউএনও নিজ হাতেই শীতার্তদের হাতে তুলে দিচ্ছেন শীতবস্ত্র ও কম্বল।