বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল’র গনসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৌর শহরের ৯নং ওয়ার্ডে গনসংযোগ ও ৭নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রভাষক ক্ষ্ণৃ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেণ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক জামাল হোসেন, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি একেএম ইউসুফ আলী, সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী, আওয়ামী লীগ নেতা অধ্যাপক জাকির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সান্ত, মহিলা আওয়ামী লীগ নেত্রী সুন্দরী বেগম প্রমূখ।