নিজস্ব প্রতিবেদক
বরিশোলের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের বিরুদ্ধে বিএনপি জামায়াতের সংঙ্গে সম্পর্ক গড়ে দলীয় নেতাদের অবজ্ঞা করে বিভিন্ন উন্নয়ন কাজে অনিয়ম করার অভিযোগে তার অপসারণের দাবি করে বিক্ষোভ সমাবেশ করছেন ইউনিয়ান আওয়ামীলীগ ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার কাকরদা বাজারে ‘শফিক চেয়ারম্যানের হাত থেকে মুক্তি চাই’ ফেস্টুন হাতে নিয়ে কয়েক শতাধিক আওয়ামীলীগ নেতা-কর্মী ও এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে ফরিদপুর ইনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুল বাসার অভিযোগ করে বলেন, এসএম শফিকুল ইসলাম গত নির্বাচনে আমীলীগের মনোনয়ন নিয়ে নিবার্চান করে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপি-জামায়াতের সংঙ্গে সম্পর্ক করে দলীয় সকল সুযোগ সুবিদা তাদের দিয়েছেন। ইউনিয়নের ত্যাগী নেতাদের কোনো মুল্যায়ন করছেন না। কথায় কথায় বলেন ৩০ লাখ টাকা দিয়ে মনোনয়ন নিয়েছি দরকার হলে আবারও টাকা দিয়ে নিব। গত ৫ বছরে তিনি টিয়ার-খাবিখা দিয়ে কোনো কাজ করেনি। বয়স্কভাতা বিধবা ভাতা নামে বে নামে দিয়ে লক্ষ-লক্ষ টাকা আত্মসাৎ করেন।
ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি ওবায়দুল ইসলাম আকন বলেন, ৩০ বছর যাবত তারা জেলা শহর বরিশালে থাকেন এরা কিভাবে দলীয় মনোনয়ন পান তা আমাদের জানা নেই। দলীয় সুবিদা গ্রহন করে সখ্যতা করেন বিএনপির সাথে। শুধু নির্বাচনের সময় নেতাদের খোঁজেন।
ইনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আলউদ্দিন প্রায় একই অভিযোগ করে তার অপসারণ দাবী করেন।
অভিযোগ বিষয় জানতে চাইলে ফরিদপুর ইউনিয়ন চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম জানান, আগামী নিবার্চনে যারা আমার সংঙ্গে প্রার্থী হতে চায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার চালাচ্ছেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়ীত্বরত) ও সহকারী কমিশনার তরিকুল ইসলাম জানান, চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে বিষয়টি আমরা বিষয়টি খতিয়ে দেখব।
বিক্ষোভ সমাবেশে উপস্থিতি ছিলেন, বাকেরগঞ্জ ফরিদপুর ইনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আলউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন হিরন, সাবেক ফরিদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওবায়দুল ইসলাম আকন প্রমুখ।