দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে ৫ ইউনিয়নের প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যায় বাশঁবুনিয়ায় কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য প্রকৌশলী মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর আবদুল ওহাব মিনার (অব).। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ মতবিনিময় সভায় বক্তৃতা করেন আবদুর রহমান, সৈয়দ বাদল মেম্বার,জাহিদ খান, মুসফিকুর রহমান মনির প্রমুখ।
#