• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়ে যা বলল কাইল মেয়ার্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২১, ১৮:২২ অপরাহ্ণ
বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়ে যা বলল কাইল মেয়ার্স

চট্টগ্রাম টেস্টে একাই বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছেন কাইল মেয়ার্স । ক্যারিবীও এই তরুণ, অভিষেক টেস্ট খেলতে নেমেই দ্বিশতক হাকালেন। তবে মেয়ার্স বলেন , তিনি জয়ের কথা মাথায় রেখে ভেবে খেলেননি।

জয়ের জন্য ক্যারিবীয়দের লক্ষ্য ছিল ৩৯৫ রান। শেষ দিনে নিতে হত ২৮৫ রান, হাতে ছিল মাত্র ৭ উইকেট। স্বভাবতই বাংলাদেশের পক্ষে ছিল ম্যাচটি। কিন্তু মেয়ার্সের হার না মানা ২১০ রানের অপরাজিত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ জয়ের নোঙ্গরে পৌছে যায় ৩ উইকেট হাতে থাকতেই।

ম্যাচ শেষে নিজের ব্যাটিং পরিকল্পনার বিষয়ে মেয়ার্স বলেন, ‘আমি আসলে লক্ষ্যের দিকে তাকাচ্ছিলাম না। আমি আমার পরিকল্পনা নিয়ে যতক্ষণ সম্ভব এগোনোর চেষ্টা করছিলাম, চেষ্টা করেছি স্কোরবোর্ডের দিকে না তাকাতে, যত বেশিক্ষণ পারা যায় ততক্ষণ ব্যাট করতে। আমার নিজের মধ্যে বিশ্বাস ছিল যে আমি সারা দিন ব্যাট করতে পারলে দল জয় পাবে।’

তিনি আরও বলেন ব্যাটিং অতটা সহজ ছিল না, এটা স্বীকার করেছেন মেয়ার্স। তার ভাষায়, ‘এই উইকেটে ব্যাট করা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। বোলাররা ভালো করেছে। এমন কিছু সময় ছিল যখন আমাদের পিচে খুটি গেড়ে টিকে থাকতে হয়েছে। এরপর রান করার সুযোগ এলে সেটি নিয়েছি দলের হাল ধরে ছিলেন যখন, তখন ভেবেছিলাম শতকের কথা। দ্বিশতক পাব তা কখনও ভাবেননি ।’

মেয়ার্স আরও বলেন, ‘সত্যি বলতে, ব্যক্তিগতভাবে সেঞ্চুরির চিন্তা করেছিলাম। কিন্তু আমি জানতাম যে দলের জন্য আমার আরও বেশি করা প্রয়োজন ছিল। ব্যাটিং করার সময় ১৫০ করার চিন্তা করছিলাম। দিনের শুরুতে আমি ভেবেছিলাম যদি আমি ১৫০ বা ১৬০ করি তাহলে দল জয়ের জন্য ভালো অবস্থানে থাকবে। কিন্তু ১৬০ ছোঁয়ার পর আমি বুঝতে পারলাম যে আমাকে আরও দূর যেতে হবে এবং এটি আমাকে অনুপ্রাণিত করেছিল।’