• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে করোনার টিকা নিলেন জাহানারা ইসরাইল স্কুলের প্রতিষ্ঠাতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২১, ১৩:০৬ অপরাহ্ণ
বরিশালে করোনার টিকা নিলেন জাহানারা ইসরাইল স্কুলের প্রতিষ্ঠাতা

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল তথা দক্ষিণাঞ্চলের একমাত্র ইংলিশ ভার্সনের শিক্ষা প্রতিষ্ঠান জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি সালেহ এম. শেলী করোনার টিকা গ্রহণ করেছে।
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার সকাল ৯টায় এই টিকা গ্রহণ করেন। বরিশাল জেনারেল হাসপাতালের করোনা ভ্যাকসিনের বুথ থেকে প্রথম ব্যক্তি হিসেবে এই টিকা গ্রহণ করলেন তিনি। সালেহ এম. শেলী বাংলাদেশ প্রগতি লেখক সংঘ বরিশাল জেলা শাখার সভাপতি।