• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বন্দরনগরী বেনাপলে জাতীয় সাংবাদিক সংস্থা ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২১, ১০:১০ পূর্বাহ্ণ
বন্দরনগরী বেনাপলে জাতীয় সাংবাদিক সংস্থা ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহ আলম খান,বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখা আয়োজিত জাতীয় সাংবাদিক সংস্থার ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে এ উপলক্ষে শোভাযাত্রা আয়োজন করা হয়। শুক্রবার সকাল ১০ ঘটিকা সময় বেনাপোল চেকপোস্টের কার্যালয় থেকে শোভাযাত্রাটি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল প্রদক্ষিণ করে। কার্যালয়ে এসে শোভাযাত্রাটি শেষে হয়।এরপর জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয় শুরু হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান। আরো উপস্থিত ছিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী। শার্শা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আজিবার রহমান। বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান । বেনাপোল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিলন হোসেন। একতা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম ।ও সাধারণ সম্পাদক সুমন আহমেদ। আরো উপস্থিত ছিলেন বেনাপোল ভিশন অর্গানাইজেশন এর কর্মকর্তাগন। অনুষ্ঠানের প্রধান অতিথি। পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে জাতিকে সজাগ রাখতে পারে। তিনি হলুদ সাংবাদিকতা পরিহার করে সুস্থ এবং সুন্দর খবর পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মান অক্ষুন্ন রাখার জন্য সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি বেনাপোল ইউনিয়ন এর সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান তাঁর বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকতার মাধ্যমে আরো এগিয়ে যাক সারা বিশ্বে এ সংস্থার নাম ছড়িয়ে পড়ুক এই আশা ব্যক্ত করেন। বন্দরপ্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সততা এবং নিষ্ঠার সাথে আপনারা কাজ করেন যাতে জাতীয় সাংবাদিক সংস্থার নাম অক্ষুন্ন থাকে এবং ভবিষ্যতে আরও উজ্জ্বল হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখা কমিটির সভাপতি আলহাজ্ব এইস এম আবুল বাশার। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস । সভাপতি আলহাজ্ব এইস এম আবুল বাশার তার সমাপনী বক্তব্যে বলেন শার্শা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার শুভাকাঙ্ক্ষী যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।