• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে হিরোর Ride The Future অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০৪:২৯ পূর্বাহ্ণ
বরিশালে হিরোর Ride The Future অনুষ্ঠিত

শুক্রবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নিলয় মটরস লি: তাদের নতুন মোটরসাইকেল Hero Thriller 160R এর টেষ্ট রাইড এবং মোটরসাইকেল টির ফিচার সম্পর্কে অবগত করার জন্য বরিশাল এর বিভিন্ন বাইকার গ্রুপ এবং কমিউনিটিকে আমন্ত্রণ জানায়। আমন্ত্রিত বাইকার দের নিয়ে মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা ও সচেতনতা বৃদ্ধির জন্য টেস্ট রাইড ক্যাম্প এর আয়োজন করা হয়। এই প্রোগ্রামটিতে হিরোর নতুন থ্রিলার ১৬০ সিসি বাইক একে একে সবাই টেস্ট রাইড করে এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করে । প্রোগ্রামে উপস্থিত ছিলেন নিলয় মোটরস লিমিটেড এর এরিয়া ম্যানেজার মোঃ কামরুল ইসলাম, টেরিটোরি ম্যানেজার মো:তৌহিদুর রহমান, টেরিটোরি ম্যানেজার মোঃ হুমায়ুন কবির ও আরো উপস্থিত ছিলেন নিলয় মোটরস লিমিটেড এর বরিশাল সদরের একমাত্র অনুমোদিত ডিলার নিঝুম এন্ড তাহমিদ অটোস এর প্রোপাইটর কাজী মাহফুজুর রহমান । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগান্তরের সাংবাদিক সাঈদ পান্থ প্রমূখ। 5 Years warranty যুক্ত All New হিরো থ্রিলার বাইকটি পাচ্ছেন ৩ টী আকর্ষণীয় কালারে , বাইকটির দাম সিঙ্গেল ডিস্ক ১,৮৯,৯৯০ টাকা এবং ডাবল ডিস্ক ১,৯৯,৯৯০ টাকা। পরে ডিজে পার্টি ও রেপ সং অনুষ্ঠিত হয়।