• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ার পৌর মেয়র এ্যাড. সুভাষ চন্দ্র শীল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২১, ১৫:২৭ অপরাহ্ণ
বানারীপাড়ার পৌর মেয়র এ্যাড. সুভাষ চন্দ্র শীল

বানারীপাড়া প্রতিনিধি

চতুর্থ ধাপে দেশের ৫৬টি পৌরসভার মধ্যে বরিশালের বানারীপাড়া পৌরসভায় রবিবার ১৪ ফ্রেব্রুয়ারী রবিবার শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল বেসরকারি ভাবে পুনরায় ২য় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ৫ হাজার ৪ শত ২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে র্নিবাচিত হন।

তার নিকটতম সতন্ত্র প্রার্থী: জিয়াউল হক মিন্টু (নারিকেল গাছ প্রতীকে ) ৬ শত ৯৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। একইভাবে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী রিয়াজ আহম্মেদ রিয়াজ মৃধা ২ শত ৬৯ পেয়ে জামানত হারিয়েছেন।

এছাড়া সাধারণ আসনে যারা ৯ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং ওয়ার্ডে মো: জাহিদ হোসেন সরদার, ২নং ওয়ার্ডে মো: মনির হোসেন, ৩নং ওয়ার্ডে মো: জাকির হোসেন মোল্লা, ৪নং ওয়ার্ডে গৌতম সমদ্দার, ৫নং ওয়ার্ডে মো: আকবর হোসেন সরদার, ৬ নং ওয়ার্ডে মো: সুমন খান, ৭নং ওয়ার্ডে মো: ফিরোজ আলম, ৮ নং ওয়ার্ডে মো: জাহিদ হাসান এবং ৯ নং ওয়ার্ডে অধ্যাপক মো: এমাম হোসেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১, ২ ও ৩ নং ওয়ার্ড থেকে ডেইজী বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে মনিরা আক্তার ময়না, এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড থেকে আলো রাণী বনিক বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তার সমর্থকদের দাবী, তিনি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সময়েও মানুষের পাশে ছিলেন। পৌর ভবনে অবস্থান করে জীবনের ঝুকি নিয়ে এই কাজ করে গেছেন। যার কারণে তিনি নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এই শ্রম, সততা ও আর্দশ বিপুল ভোটে জয়লাভ করিয়েছে তাকে। এছাড়াও গত ৫ বছরে বানারীপাড়া পৌরসভাকে একটি দুর্নী তিমুক্ত প্রতিষ্ঠান গড়ার জন্য তিনি কাজ করে গেছেন। এই শ্রমের ফসল আজকের বিজয়।