• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় উৎসব মূখোর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০৪:১৩ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় উৎসব মূখোর পরিবেশে  ভোট গ্রহন অনুষ্ঠিত

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় ভোটারের ব্যাপক উপস্থিতিতে উৎসব মূখোর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার নির্বাচন কমিশনের কঠোর ও নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যাবস্থার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
চতুর্থ দফায় বানারীপাড়া পৌরসভা নির্বাচন অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রেই একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট নিয়োগ করার পাশাপাশি ভোটররা যাতে র্নিভিগ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য পৌর শহরে পৃথক তিন জন নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট ও পুলিশ প্রশাসনের সটাইকিং ফোর্স হিসেবে এক প্লাটুন বিজিবী এবং র‌্যাব-৮ এর তিনটি মোবাইল টিম রাখার পাশাপাশি পৌর শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে রোববার সকাল থেকে পৌরসভার ৯টি ভোট কেন্দ্রেই নারী ভোটারের উপস্থিত বেশি লক্ষ করা যায়। এক্ষেত্রে ভোট কেন্দ্রে বেলা বাড়ার সাথে সাথে নারী ভোটারের পাশাপাশি পুরুষ ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে।
এব্যপারে বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট স্কুল কেন্দ্রে ভোট দিতে আসা পৌরসভার ৫নং ওয়ার্ডের নারী ভোটার ঝুমুর খানম জানান, তিনি সকাল ৮টা বাজার সাথে সাথেই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে সান্তিপূর্ণ ভাবে নিজের পছন্দের প্রর্থীকে (প্রতীকে) ভোট দিতে পেরেছেন। একই ভাবে ভোট কেদ্রে এসে ভোট দিতে পেরে বেযায় খুশি পৌর শহরে বাস স্টান্ডে চায়ের দোকানী মো.মানিক। তিনি জানান, ভোট গ্রহনের শুরুতেই তিনি ভোট কেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে লইনে দাড়িয়েছেন। তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন বলে জানান। একই ভাবে র্নিবিগ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছেন, বানারীপাড়া ডিগ্রী কলেজ কেন্দ্রের ভোটার ও ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো.ফারুক হোসেন।
এদিকে নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে বানারীপাড়া পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি জেলা প্রশাসন ও পুৃলিশের উর্ধতন কর্মকর্তারাও ভোট কেন্দ্র পরিদর্শন করেণ।
এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও উপজেলা নির্বাচন কমিশনার মো.মনিরুজ্জামান জানান, ভোটাররা যাতে নির্ভিগ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সে জন্য নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। তারা বানারীপাড়া পৌরসভা নির্বাচন অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে বলেন জানান।