• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ার নন্দিত পৌর মেয়র এ্যাড. সুভাষ চন্দ্র শীল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২১, ১০:৫২ পূর্বাহ্ণ
বানারীপাড়ার নন্দিত পৌর মেয়র এ্যাড. সুভাষ চন্দ্র শীল

বানারীপাড়া প্রতিনিধি
চতুর্থ ধাপে পৌরসভার মধ্যে বরিশালের বানারীপাড়া পৌরসভায় ২য় বারের মত বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট সুভাষ চন্দ্র শীল। তিনি ভোট পেয়েছেন ৫ হাজার ৪২৭টি। তার নিকটতম সতন্ত্র প্রার্থী জিয়াউল হক মিন্টু (নারিকেল গাছ প্রতীকে) মাত্র ৬৯৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। একইভাবে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী রিয়াজ আহম্মেদ রিয়াজ মৃধা মাত্র ২৬৯ পেয়ে জামানত হারিয়েছেন।
এডভোকেট সুভাষ চন্দ্র শীল এর এই বিজয়কে স্বাভাবিক মনে করছেন তার পৌর এলাকার মানুষরা। কারণ হিসেবে ভোটাররা বলেন, তিনি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সময়েও মানুষের পাশে ছিলেন। পৌর ভবনে অবস্থান করে জীবনের ঝুকি নিয়ে এই কাজ করে গেছেন। যার কারণে তিনি নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এই শ্রম, সততা ও আর্দশ বিপুল ভোটে জয়লাভ করিয়েছে তাকে। এছাড়াও গত ৫ বছরে বানারীপাড়া পৌরসভাকে একটি দুর্নী তিমুক্ত প্রতিষ্ঠান গড়ার জন্য তিনি কাজ করে গেছেন। এই শ্রমের ফসল আজকের বিজয়।