বরিশাল ব্যুরো
ভোলা সদর উপজেলায় সিএফসিডিপি প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা ও শিক্ষা সহভাগিতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কেএনএইচ আয়োজনে সোমবার অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। সেন্টার ফর রুলার সার্ভিস সোসাইটির (সিআরএসএস) এর নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লভ এর সভাপতিত্বে চাইল্ড ফোকাসড কমিউনিটি ডেভেলপ্টমেন্ট প্রোগ্রাম এর কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। শিশুর সুরক্ষা ও নারীর ক্ষমতায়ন এবং সক্ষমতা অর্জনে কর্মীরা কাজ করে যাচ্ছে সেই বিষয়ে তাদের কর্ম অভিজ্ঞতা সহভাগিতা করেন। যাতে করে সমাজে দরিদ্র শিশু ও নারীর জন্য সমাজ ইতিবাচক চিন্তা-চেতনার সৃষ্টি হয় এবং সামাজিক উন্নয়ন সাধিত হয়। নারীরা যেন আত্নসহায়ক হয়ে উঠে, অর্থনৈতিক ভাবে সবল হয়ে ওঠে এবং শিশু ও নারী সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হয়।

উপজেলার নির্বাহী অফিসার বলেন, সরকারে উন্নয়নের ধারায় এই প্রোগ্রামটি শিশু সুরক্ষা এবং নারীর উন্নয়ন ও তার ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে শিশুর প্রাথমিক শিক্ষা, বয়ঃসন্ধিকালানী প্রশিক্ষণ, শিশুর অধিকার রক্ষা এবং শিশুর সুষম পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষা। দুস্থ নারীরা যেন স্বাবলম্বী হয়ে ওঠেতে পারে সেক্ষেত্রে এই প্রোগ্রামের প্রশিক্ষণ বাড়ীর আঙিনায় শাক-সবজি চাষ, মাতৃকালানী প্রশিক্ষণ, করোনা সচেতনতা প্রশিক্ষণ ইত্যাদি। সরকারে উন্নয়নের পাশাপাশি কেএনএইচ যতেষ্ট ভূমিকা রাখছেন। তিনি প্রত্যাশা রাখেন এভাবে শিশু ও নারী উন্ন্য়নে ভোলা উপজেলায় কেএনএইচের প্রকল্প কার্যক্রমটি চলমান রাখবেন। ##