• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাট : আটক দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২১, ১১:০৮ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাট : আটক দুই

পটুয়াখালী প্রতিনিধি॥
পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির নেতৃত্বে ইটের ভাটায় হামলা,লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এঘটনায় অভিযুক্ত সদর উপজেলার ছোটবিঘাই ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদারসহ ১৪ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে দুইটিসহ পৃথক তিনটি মামলা হয়েছে। হামলার ঘটায় জড়িত মোঃ গোলাম আজাদ ও রুবেল হাওলাদার নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে হামলার ঘটনার পর সংশ্লিষ্ট মাটিভাঙ্গা গ্রামের চরম আতংক বিরাজ করছে। অপরদিকে ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগীদের বিরুদ্ধে একটি পাল্টা মামলা করা হয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্থদের। হামলার ঘটনার শিকার ইট ভাটার মালিক শহিদ গাজী বলেন-তার বড় ভাই জিল্লুর রহমান জলিল আগামী ইউপি র্নিবাচনে সম্ভব্য প্রার্থী হওয়ার কারনে ছোটবিঘাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদার রাজনৈতিক হিংসায় বশবর্তী হয়ে এই তান্ডব চালায়।

মামলায় বাদী মামুন মৃধা উল্লেখ করেন-তার মামা শাহিদ গাজীর মালিকানাধীন মাটিভাঙ্গা গ্রামের অবস্থিত ইটভাটা তিনি পরিচালনা করেন। গত শনিবার দুপুরে শহরের বাধঘাট থেকে ট্রাক যোগে সিমেন্ট পরিবহনকালে চেয়ারম্যানের লোকজন ট্রাকের গতিরোধ করে ট্রাক ভাংচুর করে বাদী মামুনকে মারধোর করে ট্রাকে থাকা ২৫০ বস্তা সিমেন্ট ছিনিয়ে নেয়। দ্বিতীয় দফা ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে তার মামার মালিকানা ইটের ভাটায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করেন। হামলাকালে একটি ভেকু মেশিন (স্কেপেটর) দুটি হাওয়া(কম্প্রেসর) মেশিন ও তিনটি মাল বহনকারী ট্রলিতে অগ্নি সংযোগ করে পুরে দেয়া হয়। হামলাকালে ইটের ভাটার অফিসঘর ভাংচুর করে আলমিরা থেকে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এছাড়াও ইটের ভাটায় হামলা শেষে ফেরার পথে মাটিভাঙাগা বাজারে রক্ষিত একাধিক তেলের বেরেল কুপিয়ে তেল মাটিয়ে ঢেলে দেয় তারা। দুপুর থেকে রাতভর পর্যন্ত এ তান্ডব চালায় চেয়ারম্যান ও তার বাহিনী।
এ প্রসঙ্গে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান বলেন- ভাটায় হামলা-লুটপাটের ঘটনায় আলতাফ হাওলাদারকে ১নং আসামী করে মামলা এবং জড়িত দুই জনকে আটক করা হয়েছে। আমি (আজ) বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদারে সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে ধারনা করা হচ্ছে তিনি পলাতক রয়েছে। ##