• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনায় একজন নিহত

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জে সড়ক দূর্ঘটনায় ওবায়দুল কবির (৩৫) নামের একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টার সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের গোলদার বাড়ি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
হাসপাতাল সুত্রে জানা যায়, ওবায়দুল কবির মোটর সাইকেলযোগে বরিশালের আগৈলঝাড়া থেকে তার বাড়ি আমতলী যাবার পথে বাকেরগঞ্জ উপজেলার গোলদার বাড়ি নামক স্থান অতিক্রম করার সময় উল্টো দিক থেকে আসা অপর একটি একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
পরে স্থানীয়রা তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। নিহত ওবায়দুল কবির আমতলী থানার বেতমোর গ্রামের আজিজ তালুকদারের পুত্র। তিনি আগৈলঝাড়া থানায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।