• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২১, ১৪:০১ অপরাহ্ণ
বাকেরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত

বাকেরগঞ্জ প্রতিনিধি-
বাকেরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের ডিজিটাল ম্যারাথন অংশে দেশব্যাপী ১০ লক্ষ জনতার অংশগ্রহনের পরিকল্পনার ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর বরিশালের ৬ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ৬২ ই বেঙ্গল ও বরিশাল জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার বিকেল ৩ টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাইস্কুল মাঠে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। উক্ত ম্যারাথনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ডিভিশনের ৬২ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন মোঃ ইয়াসিন আরাফাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, সহকারী কমিশনার ভূমি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, তহমিনা বেগম মিনু, ডাঃ মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক অধ্যাপক বিপ্লব মিত্র, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া প্রমূখ। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার অধীনস্থ বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংস্থা, বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠান ও আগ্রহী ব্যক্তিদের সমন্বয়ে এ ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হয়।