• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুই নারীকে ধর্ষণের পর হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২১, ১৩:০০ অপরাহ্ণ
দুই নারীকে ধর্ষণের পর হত্যা

চুয়াডাঙ্গায় দুই নারীকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

দণ্ডপ্রাপ্ত অপর আসামি খালাস পেয়েছেন।

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর ফিঙ্গে বেগম ও কমেলা খাতুন নামে দুই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়।

ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আসামিদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।

পরে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে হাইকোর্ট তা বহাল রাখেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন।

ওই আপিলের শুনানি নিয়ে বুধবার রায় দেন আপিল বিভাগ।

রায়ে আসামি আজিজ ওরফে আজিজুল এবং মিন্টু ওরফে কালুর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।

তবে অপর আপিল নিষ্পত্তি করে আসামি সুজনকে খালাস দেওয়া হয়েছে।