• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত, আতহ-৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২১, ১৭:৪৭ অপরাহ্ণ
বাকেরগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত, আতহ-৩

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত হয়েছে। দূর্ঘটনায় সিএনজি চালক সোহেল রানা (৩০) ঘটনাস্থলেই নিহত হয়। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের কাঠেরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। সুত্রে জানা যায়, বুধবার রাত ১০ টার সময় বরিশাল থেকে একটি সিএনজি ৩ জন যাত্রী নিয়ে বাকেরগঞ্জে যাবার পথে বাকেরগঞ্জের দিক থেকে একটি ট্রাক বরিশালে যাবার পথে কাঠের পুল নামক স্থানে সিএনজিটাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক মৃত্যুবরণ করেন। নিহত সিএনজি চালক সোহেল রানা বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কলেজ রোড এলাকার মাকসুদ আলম বেগের পুত্র।