মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ মেহেন্দিগঞ্জ পৌরসভার নির্বাচনী সহিংসতায় মটর সাইকেল মেকার আফসার হোসেন নিহত হয়। এই হত্যার ঘটনায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ ১১ জনকে আসামি করে আফসার হোসেনের ছেলে রিমন সিকদার বাদী হয়ে বরিশাল আদালতে একটি হত্যা মামলার দায়ের করেন। ওই হত্যা মামলার আসামিরা মহামান্য হাইকোর্ট থেকে ৫ সপ্তাহের জামিন লাভের পর আজ মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা ও দায়রা জর্জ আদালতে স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক মোঃ রফিকুল ইসলাম আমামী সিহাব ও রাকিবের জামিন নামঞ্জুর করে বাকি সকল আসামিদের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী এ্যাডঃ দেলোয়ার হোসেন দিলু।