• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পিরোজপুরে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা-আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২১, ১৪:৪৩ অপরাহ্ণ
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পিরোজপুরে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা-আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি :
ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে উদযাপন উপলক্ষে পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানানো হয়েছে। আজ রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। এছাড়াও শ্রদ্ধা জানান অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, এরপরে পর্যায়ক্রমে জেলা পরিষদ, সিভিল সার্জন, বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা বৃন্দ, আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধরু ম্যুরালে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের আয়োজনে মুজিব বর্ষে প্রথম বার ঐতিহাসিক ৭মার্চ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।