• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আধুনিক খামার গড়ার লক্ষে বরিশালে সেমিনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১০, ২০২১, ১১:১১ পূর্বাহ্ণ
আধুনিক খামার গড়ার লক্ষে বরিশালে সেমিনার

বরিশাল ব্যুরো
আধুনিক খামার গড়ি শ্লোগান নিয়ে বরিশালে কৃষক ও চাষীদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলার উজিরপুর উপজেলার সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আমান ফিড লিমিটেড এর সহযোগিতায় ও ভাই ভাই পল্ট্রি ফিডের আয়োজনে এই সেমিনারের সভাপতিত্ব করেন ব্যবসায়ী মোঃ খবির উদ্দিন বালী।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড এর সিনিয়র এজিএম কাজী শহীদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিডের সিনিয়র কর্মকর্তা উজ্জ্বল কান্তি রাহা।

আমান ফিডের ড়াঃ মাসুদ রানা রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান ডেপুটি ম্যানেজার ডাঃ সোয়েব, ড়াঃ সালাউদ্দিন ভূইয়া, সিনিয়র ম্যানেজার মীর রইসুজ্জামান, ফায়জুল হক বালী ফারাহীন, ভাই ভাই পল্ট্রি ফিডের সত্বাধিকারী মোঃ লিটন বালী, আবু সুফিয়ান রেজবী বালী, মোঃ কামাল হোসেন বালী প্রমুখ।

সেমিনারে বক্তারা পল্ট্রি, মৎস্য ও ডেইরি খামারীদের আধুনিক খামার গড়ে তোলার জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পাচঁশতাধিক চাষী ও কৃষক অংশগ্রহন করেন। ##