জি.এম রিপন, বানারীপাড়া
বরিশালের বানারীপাড়া পৌরসভার দ্বিতীয়বার নবনির্বাচিত জনপ্রিয় পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল ও কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনার মো.সাইফুল ইসলাম বাদল তার কার্যালয়ে বানারীপাড়া পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের এ শপথ পড়ান।
পরে বরিশাল বিভাগীয় কমিশনার মো.সাইফুল ইসলাম বাদল বানারীপাড়া পৌরসভার দ্বিতীয়বার নবনির্বাচিত জনপ্রিয় পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.শহিদুল ইসলাম সহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও সহকারী কমিশনাররা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১৪ ফেব্রুয়ারী বানারীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিগত ৫ বছরের সততা ও নিষ্ঠার সাথে দায়ীত্ব পালন করে আসার সুফল হিসেবে জনপ্রিয় পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল নৌকা প্রতীকে দ্বিতীয়বার বানারীপাড়া পৌরসভার মেয়র নির্বাচিত হন।
এদিকে বুধবার দুপুরে শপথ অনুষ্ঠান শেষে বানারীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আমন্ত্রণে বরিশাল ক্লাবে মধ্যাহ্নোভোজে অংশগ্রহণ করেণ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, রিপোর্ট ৭১’র নির্বাহী সম্পাদক ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মো.মনিরুজ্জামান আশরাফি, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার প্রমূখ।