ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানারীপাড়ার উদয়কাঠিতে আওয়ামীলীগের মনোনায়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাহাদ আহম্মেদ ননী।
দলীয় মনোনায়ন পাওয়ার পর শুক্রবার বিকেলে তিনি বানারীপাড়ার নিজ এলাকায় যান। দলীয় মনোনায়ন পাওয়ায় তাকে স্থানীয় আওয়ামীলীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন স্তরের মানুষ শুভেচ্ছা জানান।
এসময় তিনি সকলের কাছে দোআ প্রার্থনা করেন, যাতে আগামীর দিনগুলো জনগণের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে পারেন।
উল্লেখ্য গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাহাদ আহম্মেদ ননী আওয়ামীলীগের মনোনায়ন পান এবং তিনিই একমাত্র ব্যক্তি যিনি বিনা প্রতিদ্বন্ধিতায় বরিশাল জেলায় নির্বাচিত হন।