• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৪, ২০২১, ১৭:০১ অপরাহ্ণ
তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরী

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: বিএনপির’ ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরি বলেন, রাজনীতিতে হতাশ হওয়ার কিছু নেই, রাজনীতি হলো জোয়ার-ভাটার মতো, এই আছে ও খানিক পড়ে নেই।
রবিবার বিকেলে দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে জেলা বিএনপি’র প্রায়ত সাধারণ সম্পাদক এম এ রব মিয়ার গ্রামের বাড়িতে তাঁর কবর জেয়ারত শেষে উপস্থিত নেতা-কর্মীদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির অনুগত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, রাজনীতির জোয়ারে ভেসে আজকে যারা আপনাদের ওপর জুলুম, অত্যাচার করছে, জমিদখল, লুটপাট চালাচ্ছে, ব্যাংকে টাকা জমাচ্ছে-তাদের আমরা সবাই চিনি ও জানি। ধৈর্য্য ধরুণ, সময় আসবে-সেদিন বেশী দূরে নয়, একটি তারা আপনাদের সামনে এসে হাটুগেরে পড়ে থাকবে, অপেক্ষা করুন। শীঘ্রই এ অবস্থার পরিবর্তণ আসবে। তিনি উপস্থিত সবার কাছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন। একই সাথে কবিতার ছন্দে বলেন, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।