বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের যুব সমাজ ও এলাকাবাসীর সমর্থনে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিলেন মোঃ টিপু শরীফ । বুধবার দুপুর ১২ টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার মোঃ সাইফুল ইসলাম এর কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি । এসময় তার সাথে ২ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। তরুন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ টিপু শরীফ কেদারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অবহেলিত মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন। বিগত কয়েক বছর যাবত তিনি সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহন করে সামাজিক কাজের গতিশীলকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করে আসছেন নিজ এলাকায়। এ বিষয়ে সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ টিপু শরীফ জানান, মূলত তরুণ সমাজের অনুপ্রেরনায় এবং এলাকাবাসীর ইচ্ছা ও প্রত্যাশার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি আগামী ১১ই এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেদারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউপি সদস্য নির্বাচিত হয়ে মানুষের সেবায় নিজেকে আরো নিয়োজিত রাখতে পারবো ইনশাআল্লাহ।টিপু শরীফ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ২নং ওয়াডের মৃত আঃ রশিদ শরীফের ছেলে।