• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বাল্যবিবাহ বন্ধ, নারী-শিশু নির্যাতন প্রতিরোধে এডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৮, ২০২১, ০৫:৫০ পূর্বাহ্ণ
বরিশালে বাল্যবিবাহ বন্ধ, নারী-শিশু নির্যাতন প্রতিরোধে এডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক : নারী ও শিশু নির্যাতনের কোন ক্ষমা নেই” শ্লোগানে বরিশালে বাল্যবিবাহ বন্ধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল সিটি পর্যায়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নারী নির্যাতন ও শিশু বিবাহ বন্ধে বরিশাল সিটি করপোরেশন প্লাটফর্মের আহ্বায়ক প্রফেসর শাহ শাজেদা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার হাফছা। স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস, রুপান্তর ও রাইট যশোর এর যৌথ আয়োজনে ও ইউএসএআইডি, ইউকেএইডের যৌথ অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় সভার সঞ্চালনা করেন সাংবাদিক স্বপণ খন্দকার। সভায় নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।