বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের কৃতি সন্তান সাংবাদিক নেতা আক্তার হোসেন খোকা চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন। বৃহস্পতিবার বাবুগঞ্জ নির্বাচন অফিসার সাইফুল ইসলামের দপ্তরে সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক মনোনয়ন ফরম দাখিল করেন তিনি।
ইউনিয়নের পাংশা গ্রামের আক্তার হোসেন খোকা বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বর্তমান সম্মানিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। এছারা তিনি বরিশালের আজকেরবার্তাসহ বিভিন্ন পত্রিকায় রিপোর্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বরিশাল টাইমস অনলাইন পত্রিকার সম্পাদক পরিষদে রয়েছেন।