দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে এক কেজি গাঁজা ও ৩০পিস ইয়াবাসহ লিটন হোসেন (৩৫) নামের একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশেরএকটি টিম শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুমকি গ্রামের প্যাদা বাড়িতে অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করা হয়। ধৃত লিটনের স্বাকারোক্তিতে তার বসত:ঘরের পার্শ্ববর্তি বাথরুমের মেঝেতে গর্তে রাখা প্লাষ্টিকের কৌটায় ১ কেজি গাঁজা ও বসতঘরের কাঠের চ্যারার মধ্য থেকে ৩০পিস ইয়াবা জব্দ করে পুলিশ । গ্রেফতারকৃত লিটন মুদি-মনোহারী দোকানের অন্তরালে দীর্ঘদিন যাবৎ গাঁজা ও ইয়াবা ব্যবসা করে আসছিল। তার অপর ২সহযোগী পালাতক আছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী দুমকি উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এবং আটককৃত লিটনকে নিয়মিত মামলায় রবিবার কোর্টে সোপর্দ্দ করা হবে। অপর আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।