• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মনসামাজিক সহায়তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২২, ২০২১, ১০:২২ পূর্বাহ্ণ
বরিশালে মনসামাজিক সহায়তা  বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো
বরিশালে স্বাস্থ্য বিধি মেনে মনসামাজিক সহায়তা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর বিডিএস ক্লাবে এই প্রশিক্ষণের আয়োজন করে সেইন্ট বাংলাদেশ।

সেইভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় অনুষ্ঠানে শিশুদের জন্য প্রযেক্টের ৪২ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন সেইভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন।

সেইন্ট বাংলাদেশের প্রযেক্ট কো-অডিনেটর গোপাল চন্দ্র শিল এর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেইভ দ্যা চিলড্রেনের ম্যানেজার সাইফুল ইসলাম ও ইনারসেফ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদা আক্তার। ##