• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৩, ২০২১, ০৫:৪৪ পূর্বাহ্ণ
বামনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন

বামনা প্রতিনিধিঃ
বরগুনা জেলার বামনা উপজেলায় এই প্রথম বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। সোমবার বামনা প্রেসক্লাবের কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে সকলের সর্ব সম্মতিক্রমে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক হাবিবুর রহমানকে সভাপতি,দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওমর ফারুক সাবুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক,বরগুনা জেলার সমন্বয়ক এমডি রিয়াজ হোসেন।বিশেষ অতিথি ছিলেন বামনা প্রেস ক্লাবের সভাপতি ওবায়দুল কবির আকন্দ,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা,বেতাগী প্রেস ক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু ।বামনা প্রেস ক্লাবের সভাপতি ওবায়দুল কবির আকন্দকে প্রধান উপদেষ্টা,সাধারণ সম্পাদক নাসির মোল্লাকে পদাধিকারবলে উপদেষ্টা নির্বাচিত করা হয়।