নলছিটি প্রতিনিধি:: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন।
সুবর্নজয়ন্তি ২০২১ উপলক্ষে নলছিটি বধ্যভুমিতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও নলছিটি উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার, নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোরশেদা লস্কর,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার (সাবেক) ও পৌর কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী,নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলী আহম্মদ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।