• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতার শহীদদের প্রতি বিকল্পধারার শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৬, ২০২১, ০৭:৩৩ পূর্বাহ্ণ
স্বাধীনতার শহীদদের প্রতি বিকল্পধারার শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপির পক্ষে আজ ২৬ মার্চ সকালে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিকল্পধারার সহ-সভাপতি মো. মহসিন চৌধুরী, সহ-সভাপতি ওবায়দুর রহমান মৃধা, ঢাকা মহানগর দক্ষিণের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ওরফে মি. ঢাকা, ঢাকা মহানগর উত্তর বিকল্পধারার সহ-সভাপতি ড. আবু নোমান, যুবধারার সহ-সভাপতি সম্রাট ইকবাল হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, শ্রমজীবী ধারার সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, চলচ্চিত্রধারার সভাপতি হানিফ মাহমুদ, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বিকল্পধারা মহাসচিবের একান্ত সহকারী জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।