বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা শীর্ষক আলোচনা আজ (২৭ মার্চ ২০২১) বিকেল ৫ টায় নীলু-মনু ট্রাষ্ট ও পাবলিক লাইব্রেরীর আয়োজনে, লাইব্রেরী ভবনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, সরকারি বিএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম,সঞ্চালনা করেন সাবেক ছাত্র নেতা কাজি এনায়েত হোসেন শিবলু।
বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা সভাপতি নজরুল হক নীলু,জাসদ জেলা সভাপতি আব্দুল হাই মাহবুব, ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল,সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম খোকন,উন্নয়ন ও পরিবেশ কর্মী রনজিত দত্ত,সাবেক ছাত্র নেতা শামিল শাহরোখ তমাল,ছাত্র মৈত্রীর বরিশাল মহানগর সভাপতি ইমরান নুর নিরব প্রমুখ।
বক্তারা,বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভুমিকার ইতিহাস অস্বীকৃতি বন্ধ করে জাতির কাছে তুলে ধরতে সরকারের প্রতি আহবান জানান।
একই সাথে, বামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ইতিহাস মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।