• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলী উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২১, ০৬:৫৪ পূর্বাহ্ণ
তালতলী উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি গঠন

তালতলী প্রতিনিধিঃ
জেগে উঠো বাংলার বিবেক’ এই স্লোগানকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের দাবি ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বরগুনার তালতলীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর কমিটি গঠন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পড়ে (৮এপ্রিল) বিএমএসএফ বরগুনা জেলা সমন্বয়কারি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এমডি রিয়াজ হোসেন এর উপস্থিতে প্রেস ক্লাবের হলরুমে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের তালতলী প্রতিনিধি মোঃআবদুল মোতালেব ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তারা টিভির বরগুনা জেলা প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন।কমিটির অন্যদের মধ্য সহ-সভাপতি দৈনিক সংবাদের তালতলী প্রতিনিধি মোঃ আবু বকর সিদ্দিক, যুগ্ন-সম্পাদক-১ দৈনিক ভোরের পাতা (হাইরাজ) যুগ্ন-সম্পাদক-২ বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান নাদিম। প্রচার ও প্রকাশনা সম্পাদক মল্লিক মোঃ জামাল,(প্রতিদিনের সংবাদ),সাংগঠনিক সম্পাদক মোঃ জলিলুর রহমান (এশিয়ান টিভি) মোঃ মিজানুর রহমান (নাগরিক ভাবনা)।তথ্য ও গবেষণা সম্পাদক বিপ্লবী জনতার স্টাফ রিপোর্টার মোঃ শাহীন শাইরাজ ও কার্যনির্বাহী সদস্য মোঃ মাহমুদুল হাসান (খোলা কাগজ), কে.এম রিয়াজুল ইসলাম (আমার সময়) মোঃ কাওসার হামিদ (আমাদের নতুন সময়) প্রমুখ।
এ কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন তালতলী প্রেস ক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন (আমাদের সময়) ও সেক্রেটারী মোঃ খাইরুল ইসলাম আকাশ (মানবজমিন) এবং প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুল মান্নান ( দৈনিক সৈকত সংবাদ) নির্বাচিত হয়েছেন।বরগুনা জেলা সমন্বয়কারি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এমডি রিয়াজ হোসেন বলেন,উপজেলার সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও দাবি আদায়ে মোঃ আব্দুল মোতালেবকে সভাপতি ও নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য ১৩সদ্যস বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।তারা ১৪ দফা দাবি বাস্তবায়নে নিরলস কাজ করে যাবেন।