বামনা প্রতিনিধিঃ মাসুদ রেজা ফয়সাল
বরগুনার বামনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের কমিটি ঘোষনার মধ্যদিয়ে যাত্রাশুরু হয়েছে। কমিটিতে দৈনিক সাগরকূল সম্পাদক ও দৈনিক যুগান্তর বামনা প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন কে সভাপতি ও দৈনিক কালেরকন্ঠ ও আরটিভি প্রতিনিধি মনোতোষ হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
আজ শুক্রবার (৯ এপ্রিল) বেলা ২টায় বামনা সারওয়ারজান উচ্চ বিদ্যালয় হল রুমে সাংবাদিক নির্ঝর কান্তি বিশ্বাস ননীর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ গঠিত হয়।
এসময় বক্তব্য দেন, দৈনিক কালেরকন্ঠের পিরোজপুর আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, সাংবাদিক জহিরুল আলম রুমি, নিজাম উদ্দিন, হাফিজুর রহমান, আসাদুল ইসলাম প্রমূখ।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নির্ঝর কান্তি বিশ্বাস ননী (দৈনিক বাংলাদেশের খবর ও খোলাকাগজ প্রতিনিধি), সহ সভাপতি মো. জহিরুল আলম রুমী(দৈনিক খবরপত্র), মিজানুর রহমান টিপু(দৈনিক মানবজমিন), যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন মোল্লা( দৈনিক সংবাদ), মো. হফিজুর রহমান(দৈনিক সাগরকূল), কোষাধক্ষ্য মোর্শ্বেদ শাহরিয়া গোলদার( দৈনিক ভোরের ডাক), দপ্তর ও প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন মাহমুদ( দৈনিক সাগরকূল), তথ্য, প্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. মাসুদ রেজা ফয়সাল(দৈনিক সাগরকূল ও রিপোর্ট ৭১), সাহিত্য, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মো. আসাদুজ্জামান(দৈনিক সাগরকূল), সদস্য মোসা. জান্নাতুল ফেরদৌসী রিনা(দৈনিক জবাবদিহি), রতন মালাকর(দৈনিক আমার সংবাদ), মো. রাসেল চৌধূরী(দৈনিক আমাদের নতুন সময়)।