• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে জমি সংক্রান্ত সহিংসতায় জখম-৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২১, ১৫:৪৫ অপরাহ্ণ
দুমকিতে জমি সংক্রান্ত সহিংসতায় জখম-৫

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে জমিজমা সংক্রান্ত বিরোধের সহিংসতায় অন্তত: ৫জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নংওয়ার্ডে এ সহিংসতার ঘটনাটি ঘটেছে। গুরুতর জখমী কালাম খান (৪৫), বাকি বিল্লাহ (২০)কে পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও মালেক খান (৫০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার শ্রীরামপুর গ্রামের কালাম খা’র সাথে একই গোত্রের মালেক খা গংদের জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। দাবিকৃত সম্পত্তির দখল পেতে কালাম খানের অভিযোগের ভিত্তিতে ওইদিন সকালে দুমকি থানায় উভয় পক্ষের সমঝোতা বৈঠক বসায় পুলিশ। বৈঠকে বিরোধ নিস্পত্তির পূর্বে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেয় পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ মালেক খা, আজিজ খা, আলমগীর খা, নুর ইসলাম খাসহ ৭/৮জনে লাঠিসোটা নিয়ে ওঁথ পেতে থাকে। সন্ধ্যা ৬টার দিকে কালাম খা ও তার ছেলে বাকিবিল্লাহ ইফতার করার উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার পথে রাস্তায় আটকে এলোপাথারী পিটিয়ে ও কুপিয়ে বাপ-ছেলেকে গুরুতর জখম করে। আত্মরক্ষার চেষ্টায় বাপ-ছেলেও প্রতিপক্ষকে প্রতিরোধের চেষ্টা করে ওপর ঝাপিয়ে পড়ে। দু’পক্ষের মারামারিতে উভয় পক্ষের অন্তত: ৫জন জখম হয়। গুরুতর জখমী কালাম খান (৪৫), বাকি বিল্লাহ (২০)কে পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও মালেক খান (৫০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকী দু’জনের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় পাল্টা-পাল্টি মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে আহতের পারিবারিক সূত্র জানায়।
#