• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডাইরিয়ার সাথে করোনা অতঙ্ক হাসতপাতালে দিন রাত সেবা দিচ্ছে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২১, ১৭:৩৫ অপরাহ্ণ
ডাইরিয়ার সাথে করোনা অতঙ্ক হাসতপাতালে দিন রাত সেবা দিচ্ছে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন বেড়েই চলেছে ডাইরিয়া রোগীর সংখ্যা। তার সাথে বেড়েছে করোনা ঝুকি। আগত রোগীরা মাস্ক পরা নিয়ে অসচেতন। বেশিরভাগ রোগী এবং সাথে আগত লোকদের মুখে মাস্ক নেই আর থাকলেও সেটি সঠিক উপায়ে পরিধান করে না কেউ। এ সকল বিষয় মাথায় রেখে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি ডাইরিয়া রোগীরদের সেবা প্রদানের পাশাপাশি রোগীদের করোনার ঝুকি কমাতে মাস্ক পরিধানে সচেতন করতে আবার ও শুরু করলো NO MASK, NO SERVICE ক্যাম্পেইন। রোগীদের হাসতপাতালে সেবা প্রদানের সময় সকলের যাতে মাস্ক পরিধান করে এ বিষয় টি নিশ্চিত করাই এই ক্যাম্পেইন এর মুল উদ্দেশ্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে সচেতনতা মুলক স্টিকার। মাস্ক নিশ্চিত হলে কমে যাবে করোনা ঝুকি।
সংগঠনের সভাপতি ও সম্পাদক রিপোর্টার টীম কে জানায় ” একই সাথে আমাদের করোনা এবং ডাইরিয়া পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটর সদস্যরা নিজেদের দায়িত্ব ও কর্তব্য বোধ থেকে মানুষ কে সেবা প্রদান করতে এখানে কাজ করে যাচ্ছে বিগত কয়েকমাস যাবত করোনা টিকা প্রদান কার্যক্রম এবং ডাইরিয়ার ওয়ার্ডে। আমি সকল সদস্যদের কে আন্তরিক ধন্যবাদ জানাই কারন আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবকেরা দিনে রাতে দুই ভাগে কাজ করে যাচ্ছে ডাক্তার এবং নার্সদের সাথে। আমরা আমাদের সেবা মুলক কাজ সামনের দিনেও অব্যাহত রাখবো “।