• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে এমপি রতনার নির্দেশে কলসকাঠীতে জাতীয় পার্টির ডায়রিয়ার আইভি স্যালাইন ও মাক্স বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২১, ১২:৫৮ অপরাহ্ণ
বাকেরগঞ্জে এমপি রতনার নির্দেশে কলসকাঠীতে জাতীয় পার্টির ডায়রিয়ার আইভি স্যালাইন ও মাক্স বিতরণ

বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে সম্প্রতি ডাইরিয়ার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রগুলোতে ডায়রিয়ার আইভি স্যালাইন, খাবার স্যালাইনসহ ঔষধ সংকট দেখা দেয়। এতে যাতে করে ডায়রিয়া আক্রান্ত কেউ ঔষধের অভাবে বিনা চিকিৎসায় মারা না যায় সেদিকে কঠোর নজর দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি। বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি রতনার নির্দেশে তার নিজস্ব তহবিল থেকে জাতীয় পার্টির নেতৃবৃন্দ ডায়রিয়ার খাবার স্যালাইন, আইভি স্যালাইন ও মাক্স বিতরণ করেন। কলসকাঠী জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার দিনব্যাপী এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক এম এ বাছেদ হাওলাদার বাচ্চু। এসময় শতাধিক দুস্থ ও অসহায় রোগীদের মাঝে ১০০০ এম্পুল আইভি স্যালাইন, ১০০০ মাক্স এবং দুই শতাধিক খাবার স্যালাইন বিতরণ করা হয়। এসময় কলসকাঠী ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।