• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক চেয়ারম্যান এনায়েত হোসেন আর নেই,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২১, ১৩:৩৮ অপরাহ্ণ
সাবেক চেয়ারম্যান এনায়েত হোসেন আর নেই,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

সৈয়দ নূর-ই-আলমঃ
বরগুনার বেতাগী উপজেলার বিবিচিচিনি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. এনায়েত হোসেন হাওলাদার (৮৩) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৫ টা ৪০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিমে) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে, নাতি নাতনীসহ ও অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। এনায়েত হোসেন হাওলাদার বিবিচিনি ইউনিয়ন থেকে ২ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আজ বিকেল ৪ টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেছেন বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব সিকদার প্রমূখ।