• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পরশু থেকে শপিং মল–দোকানপাট খোলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২১, ০৬:৫১ পূর্বাহ্ণ
পরশু থেকে শপিং মল–দোকানপাট খোলা

নিজস্ব প্রতিবেদক

শপিংমল ও দোকানপাট আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে খোলা রাখা যাবে। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা থাকবে। এ বিষয়ে আজ শুক্রবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখা যাবে।

করোনাভাইরাসের সংক্রমণরোধে সারা দেশে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয় গতকাল বৃহস্পতিবার থেকে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এটি চলবে।