পটুয়াখালী প্রতিনিধি\
পটুয়াখালী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের গোলচত্বরে পরিপাটি ভাবে সাজিয়ে রাখা হয় মূখোরচক ইফতার সামগ্রী। পরন্ত দুপুরে যে যার মত নিয়ে যাচ্ছে তা। করোনার এই মহামারি লগ্নে এমন মানবিক সহায়তায় যেন প্রান খুজে পায় নি¤œ আয়ের মানুষ গুলো। শুধু একদিন নয়-পবিত্র এই রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত ইফতার বিতরন করবে জেলা ছাত্রলীগ। আর এই কাজে আর্থিক সহায়তা দিচ্ছে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন। শহরের সার্কিট হাউজ চত্বর,চৌরাস্তা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ সোনালী ব্যাংক চত্বর,মহিলা কলেজ রোডসহ একাধিক এলাকায় এমন দৃশ্য দেখা যায়।

এ প্রসঙ্গে জেলা আওয়ামীলীগের ওই নেতা বলেন-করোনার কারনে বেকার হয়ে পরেছে অগনিত শ্রমজীব মানুষ। অভুক্ত জীবন-যাপন করছে নারী-শিশু ও বৃদ্ধ বয়সিরা। আর এই অভুক্তের তালিকায় রয়েছে মানসিক র্ভাসাম্যহীনরাও। তাই এমন মনোভাব মাথায় রেখে পবিত্র রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত ইফতার বিতরনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্য শহরের বৃদ্ধাশ্রম, বেদে পল্লীসহ দৃশ্যমান দুস্থ্য ও অসহায় পরিবার গুলোর মাঝে ইফতার দেয়া হয়েছে। এছাড়াও প্রতিদিন জেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা শহরের চিহ্নিত স্থানে অবস্থান নিয়ে রিক্সা চালক,ভ্যান চালক,শ্রমিক নানা শ্রেণীর পেশার মানুষের মাঝে এ সহায়তা দিচ্ছে। করোনা স্বাস্থ্যবিধি মোঃ সালাউদ্দিন হিরা,হৃদয় আশীষ, বেল্লাল হোসেন পাবেল, তানভীর হাসান আরিফ মোঃ সবুর খানসহ অন্তত ৫০ জন ছাত্রলীগের নেতা-কর্মীরা সুশৃঙ্খল ভাবে বিতরন করছেন।