• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে লকডাউনে ১০ হাজার কর্মহীন পরিবারের মাঝে এমপির উপহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২১, ০৭:০৭ পূর্বাহ্ণ
ঝিনাইদহে লকডাউনে ১০ হাজার কর্মহীন পরিবারের মাঝে এমপির উপহার

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
করোনায় সর্বাত্মাক লকডাউনে কর্মহীন ও অসহায় ১০ হাজার পরিবারের মাঝে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির দেওয়া উপহার বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, সাধরণ সম্পাদক একরামুল হক লিকু, পৌর কাউন্সিলর তোফাজ্জেল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সদর থানা যুবলীগের আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহীম খলিল রাজা, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক রাম সরকার, যুবলীগ নেতা রোকনুজ্জামান রিপন, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমীক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফুরজ্জামান খোকনসহ নেতৃবৃন্দ। এ সময় প্রায় ১ হাজার শ্রমজীবি পরিবারের মাঝে করোনকালীন ঈদ উপহার হিসেবে ৮ কেজি চাউল, ডাউল, তেল ও আলু বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ঝিনাইদহ ও হরিনাকুন্ডু উপজেলা শ্রমজীবি মানুষের মাঝে এ উপহার বিতরণ অব্যাহত থাকবে। সেসময় এমপি সমি বলেন, দেশে হেফাজত ইসলামের তান্ডব ও করোনা মহামারি ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ভুয়সি প্রশাংসা করেন।