পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে করোনায় কর্মহীন নৌ শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। রোববার বিকালে স্বাস্থ্যবিধি মেনে পটুয়াখালী নৌবন্দর টার্মিনালে এর আয়োজন করা হয়। পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এ খাদ্য সহায়তা বিতরন করেন। এসময় অন্তত দুই শতাধিক নৌ শ্রমিকদের মাঝে চাল, ডাল, আলু, চিনি, ছোলা বুট ও ভোজ্য তেল দেয়া হয়।
খাদ্য সহায়তা বিতরন কালে ডিসি মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন-এটা সহায়তা নয়, রাষ্ট্রের অসহায় মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার পাঠিয়েছেন। এ উপহার নিতে কোন কেউ সংকচ করবেনা না। এটা রাষ্টীয় সম্পদ। যাতে আপনাদের পূর্ন অধিকার রয়েছে।
উপহার সামগ্রী বিতরন কালে অংশ নেয় পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.গোলাম সরোয়ার প্রমুখ।