• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু পরিষদ রূপালী ব্যাংক লি:’র সভাপতি নাসিম-সম্পাদক মাছুম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২১, ০৭:৫৮ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধু পরিষদ রূপালী ব্যাংক লি:’র সভাপতি নাসিম-সম্পাদক মাছুম

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু পরিষদ রূপালী ব্যাংক ব্যাংক লিঃ, আঞ্চলিক পরিষদ, বরিশাল কর্তৃক আয়োজিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারী বিডিএস মিলানয়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক রূপালী ব্যাংকে কর্মরত সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ হাসান আনছারীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ, বরিশাল আঞ্চলিক পরিষদের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন। তিনি সূচনা বক্তব্যে বঙ্গবন্ধু পরিষদ রূপালী ব্যাংক ব্যাংক লিঃ, আঞ্চলিক পরিষদ, বরিশাল এর নতুন কমিটি গঠনের জন্য সভায় উপস্থিত কর্মকর্তাদের মতামত দেয়ার জন্য বক্তব্য রাখতে অনুরোধ করেন। এ পর্যায়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে বক্তব্য রাখেন মোঃ মোর্শেদ হাসান আনছারী, খান নাছিম পারভেজ, মোঃ রোমান, কাজী সুজন। পরিশেষে সকলের বক্তব্যের আলোকে সভার সভাপতি নতুন কমিটি গঠন করার লক্ষ্যে জনাব বিপুল কৃষ্ণ সন্নমত কে দায়িত্ব দিয়ে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
তিনি ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও সাতাশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের প্রস্তাব সভায় উপস্থাপন করলে উপস্থিত কর্মকর্তাদের বিপুল করতালি ও শ্লোগানের মাধ্যমে তা গৃহীত হয়। উপদেষ্টা পরিষদে রয়েছে প্রধান উপদেষ্টা বরিশাল উপ-মহাব্যবস্থাপক রোকনুজ্জামান, উপদেষ্টা সহকারি- মহাব্যবস্থাপক বিপুল কৃষ্ণ সন্নামত, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মোর্শেদ হাসান আনছারী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মাওলাদ হোসেন নাসিম।
নতুন কমিটির সভাপতি খান নাসিম পারভেজ (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), কার্যকরী সভাপতি মোঃ রফিকুল ইসলাম (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), সহ-সভাপতি সঞ্জয় কুমার সরকার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), সহ-সভাপতি মনি সরকার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), সহ-সভাপতি মোঃ রোমান (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), সাধারণ সম্পাদক মোঃ মাছুম (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), যুম্ন- সাধারণ সম্পাদক এম এ রাজ্জাক মুন্সী (প্রিন্সিপাল অফিসার), সহ সাধারণ সম্পাদক মোঃ রকিব হাসান (সিনিয়র অফিসার), সহ সাধারণ সম্পাদক মোঃ হানিফ মাহমুদ খান (সিনিয়র অফিসার), সাংগঠনিক সম্পাদক কাজী সুজন (সিনিয়র অফিসার), অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (প্রিন্সিপাল অফিসার), দপ্তর সম্পাদক এইচ এম মনিরুজ্জামান (প্রিন্সিপাল অফিসার), প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ (সিনিয়র অফিসার), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মানিক লাল দত্ত (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), ক্রীড়া সম্পাদক মোঃ আসিফ ইকবাল (সিনিয়র অফিসার), সমাজ কল্যান সম্পাদক মোঃ সাইদুল ইসলাম (সিনিয়র অফিসার), মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার (সিনিয়র অফিসার), সদস্য শেখ সাইফুল ইসলাম (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), সদস্য জয়ন্ত হালদার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), সদস্য রনজিত কুমার বিশ্বাস (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), সদস্য জয়ন্ত হালদার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), সদস্য প্রসেঞ্জিত বসু (সিনিয়র অফিসার), সদস্য সন্দীপ সাহা (প্রিন্সিপাল অফিসার), সদস্য মাহাবুব জামিল (সিনিয়র অফিসার), সদস্য মোঃ রেজাউল করিম (সিনিয়র অফিসার), সদস্য অমল সরকার (সিনিয়র অফিসার), সদস্য দিলীপ মৃধা (সিনিয়র অফিসার), সদস্য আশরাফ সিদ্দিকী (সিনিয়র অফিসার)।