দৌলতখান প্রতিনিধি॥
ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সেলিম নামে এক যুবকের জোরপূর্বক জমি দখল করে তার টয়লেট ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আরশাদ আলী বেপারী বাড়িতে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
ভুক্তভোগী সেলিম জানান, ‘আমি স্থানীয় জসিমের কাছ থেকে ৩শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। হঠাৎ করে ওই বাড়ির মমতাজ বেগম জমিটি দাবি করে তার ব্যবহারকৃত টয়লেটটি ভাঙচুর করেন। এতে তারা বাধাঁ দিলে আব্দুল বারেক, নয়ন, রুবেল, রিয়াজসহ কয়েকজন মিলে তার স্ত্রী কহিনুর বেগম ও তার সন্তান রবিউল ও আকাশকে পিটিয়ে আহত করে। এমনকি ওই জমির কয়েকটি গাছও অভিযুক্তরা কেটে নিয়ে যান।’
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল বারেক জানান, ‘আমরা কারো টয়লেট ভাঙচুর করিনি। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ‘এঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’