মাসুদ রেজা ফয়সাল
বামনা উপজেলা প্রতিনিধি
আজ ২৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় বামনা উপজেলা যুবলীগের উদ্যোগে দ্বিতীয় বারের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডায়রিয়ায় আক্রান্ত গরীব ও অসহায় রোগীদের জন্য বিনা মূল্যে (১ হাজার এম.এল এর ৫০ পিচ সহ মোট ১০০ পিচ) স্যালাইন তুলে দেন উপজেলা স্বাস্হ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের কাছে। এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা যুবলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম সরওয়ার , সহ সভাপতি মোঃ ওমর ফারুক সাবু , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা মুনিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ তারিকুল ইসলাম প্রিন্স, সদস্য মোহাম্মাদ সাব্বির হোসেন, মোঃ জসীম উদ্দীন, বামনা সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার চৌধুরী প্রিন্স, রামনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রাসেল সহ অন্য যুবলীগ নেতারা।
আরো উপস্থিত ছিলেন বামনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা,
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান বলেন, বামনা উপজেলা যুবলীগ যেভাবে এগিয়ে আসছে তাতে যেমন সরকারের উন্নয়ন তরান্বিত হচ্ছে তেমনি গরীব ও অসহায় রোগীরাও উপকৃত হচ্ছে।
উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম সরওয়ার বলেন আমরা উপজেলা যুবলীগ বিগত দিনে যেমন অসহায় ও গরীব মানুষের সাথে ছিলাম যতক্ষণ পর্যন্ত ডায়রিয়া নিয়ন্ত্রণে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এই গরীব, অসহায় মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।