• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা জয়ী আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২১, ১৫:০৭ অপরাহ্ণ
করোনা জয়ী আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
প্রাণঘাতী করোনা ভাইরাসকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন বরগুনার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন ও তার স্ত্রী সানজিদা আক্তার। বৃহস্পতিবার রাতে তারা করোনা জয় করেছেন। আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মোনায়েম সাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, গত ৩ এপ্রিল আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা নমুনা দেন। পরের দিন ৪ এপ্রিল তার স্ত্রী মোসাঃ সানজিদা আক্তার একই উপসর্গ নিয়ে ওই হাসপাতালে নমুনা দেন। গত ৫ এপ্রিল তাদের নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ আছে তারা উভয়ই প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত। আক্রান্তের পর থেকে তারা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার (২৪ এপ্রিল) তারা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় নমুনা দেন। বৃহস্পতিবার রাতে তাদের নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ আছে তারা প্রাণঘাতী করোনা ভাইরাস নেগেটিভ।
আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই মোঃ নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে স্যারের করোনা নমুনা প্রতিবেদন এসেছে। ওই প্রতিবেদনে তিনি প্রাণঘাতী করোনা ভাইরাস নেগেটিভ।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোনায়েম সাদ বলেন, উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও তার স্ত্রী করোনা নেগেটিভ হয়েছেন। তারা সম্পুর্ন সুস্থ্য।