সৈয়দ নূর-ই আলমঃ
বরগুনার বেতাগীতে অসহনীয় দাবদাহে হিটস্ট্রোকে এক ইইউপি সদস্যর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইউপি সদস্য হুমায়ুন জোমাদ্দার (৪০) উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, হুমায়ুন জোমাদ্দার মারা যাওয়ার কয়েক ঘন্টা আগে প্রচুর গরমে অতিষ্ঠ হয়ে অবস্থান নেন। এ সময় তিনি কাঁপতে কাঁপতে মেঝেতে লুটিয়ে পড়েন। পরে স্ট্রোক হয়েছে ভেবো স্বজনরা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যেে রওয়ানা হলে পথিমধ্যে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তাকে মৃত ঘোষনা করেন। ওই চিকিৎসক আরো বলেন, হুমায়ুনেের অতিরিক্ত গরমের কারনে আকস্মিক হিটস্ট্রোক হয়ে মারা যান। ওই চিকিৎসক পরিবারের স্বজনদের বরাত দিয়ে জানান, নিহত হুমায়ুন জোমাদ্দার পূর্বে কোনো রোগে আক্রান্ত ছিলেন না। তবে তার রক্তচাপের সমস্যা ছিলো। ধারণা করা হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে রক্তচাপ বেড়ে যাওয়ায় হিটস্ট্রোকে তিনি মারা গেছেন।
নিহতের ছেলে আলিফ জানান, তার বাবার লাশ নিয়ে তারা বরিশালে জরুরী চিকিৎসার জন্য গেলেও পথিমধ্যে মারা যান আমার বাবা পরে লাশ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়েছে। সেখানে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, কয়েক দিন ধরে বরিশাল বিভাগে প্রচণ্ড দাবদাহ চলছে। বরিশাল আবহাওয়া দপ্তরের উচ্চ পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, বরিশাল বিভাগে এই এক সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস।