মহান মে দিবস উপলক্ষে আজ (১লা মে ২০২১) ফকির বাড়ি রোডস্থ কার্যালয়ে জাতীয় শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা কমিটির আয়োজনে সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের জেলা সভাপতি কমরেড জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন দেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও জেলা সভাপতি নজরুল হক নীলু,সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এডভোকেট টিপু সুলতান,জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হক ফিরোজ, সাবেক ছাত্রনেতা ও নাগরিক কমিটির নেতা এনায়েত হোসেন শিবলু,সাবেক ছাত্রনেতা শামিল শাহরোখ তমাল, শ্রমিক নেতা আনোয়ার মাস্টার,ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় নেতা সুজন আহমেদ, ইমরান নূর নিরব।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবনেতা পঙ্কজ ঘোষ, রতন চক্রবর্তী, ছাত্র নেতা মিন্টু দে,সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।
বক্তারা, শ্রমিকদের অধিকার নিশ্চিত করে করোনা মহামারীতে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করা, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে স্বাস্থ্য খাতে দুর্নীতি লুটপাট বন্ধ করে সকল হাসপাতালে আইসিইউ বেড চালু করে, অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা এবং বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পাটকল চিনিকল বন্ধের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
পরবর্তীতে, একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টি কার্যালয়ে এসে শেষ হয়।
উল্লেখ্য, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে ১৮৮৬ সালের এই দিন রাস্তায় নামেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা। পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালায় এতে বহু শ্রমিক নিহত হয় । তাদের জীবনদানের মধ্য দিয়ে পরবর্তীতে যুক্তরাষ্ট্রসহ গোট বিশ্বে ৮ ঘণ্টা শ্রমের দাবি মেনে নেওয়া হয়। সেই থেকে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে আসছে।