• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভলান্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি )এর 10 বছর পূর্তি উপলক্ষে পটুয়াখালী জেলার আয়োজনে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩, ২০২১, ১৬:২৮ অপরাহ্ণ
ভলান্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি )এর 10 বছর পূর্তি উপলক্ষে পটুয়াখালী জেলার আয়োজনে ইফতার বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি: সোনার বাংলার তরুণদের নিয়ে গড়ে ওঠা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এর ১০ বছর পূর্তি উপলক্ষে পটুয়াখালী জেলা শাখার আয়োজনে অসহায় পথচারী শিশু, ও রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারের আয়োজন করা হয়।

উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ পটুয়াখালী শাখার সভাপতি মোঃ মাকসুদ রানা ও সাবেক সভাপতি ওমর ফারুক সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

ইফতার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের পটুয়াখালী শাখার সভাপতি মাকসুদ রানা বলেন, আমাদের মূল উদ্দেশ্যই হলো দেশ ও দেশের মানুষের জন্য কাজ করা। আমরা সব সময় এসডিজি সমন্বিত কাজ করে থাকি। আমরা বিগত বছরের মতো এ বছরেও পথচারী, অসহায় শিশুদের মাঝে ইফতার বিতরন করি। সামনে আমাদের আর ও সুন্দর সুন্দর পরিকল্পনা রয়েছে। সকলের সহযোগিতায় একটি সুশৃঙ্খল সমাজ গড়তে আমরা সব সময় সকলের পাশে থেকে সহযোগিতা করে যাব।